0 Comments

একচেটিয়া বাজারে ভারসাম্য অর্জন করতে হলে প্রথমে দুটি শর্ত মেনে চলতে হয় যেমন-


একচেটিয়া বাজারে অস্বাভাবিক মুনাফাসহ  ভারসাম্য অর্জনের  চিত্র।

প্রথম বা প্রয়োজনীয় শর্তঃ ভারসাম্য অবস্থায় ফার্মের প্রান্তিক আয় (MR) ও প্রান্তিক ব্যয়(MC) সমান হয়। অর্থাৎ   


                             MR=MC হবে।  

দ্বিতীয় বা পর্যাপ্ত শর্তঃ ভারসাম্য বিন্দুতে MC রেখার ঢাল > MR রেখার ঢাল। অর্থাৎ MC রেখা MR কে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে যাবে।

একচেটিয়া বাজারে AC রেখার অবস্থানের উপর ফার্মের মুনাফা নির্ভর করে। যেমন –
অতিরিক্ত শর্ত P > AC হলে, ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে। অর্থাৎ গড় ব্যয় AC এর চেয়ে গড় আয় AR বেশি হলে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে। সাধারণত একচেটিয়া বাজারে দাম ও গড় আয় একই ধরা হয়। 

একচেটিয়া বাজারে অস্বাভাবিক মুনাফা
উপরুক্ত চিত্রের সাপেক্ষে নিচে ব্যাখ্যা দেওয়া হলো-

এখানে,
TR = মোট আয়
TC = মোট ব্যয় 
MR = প্রান্তিক আয়
MC = প্রান্তিক ব্যয় 
AR = গড় আয়
AC = গড় ব্যয় 
P = দাম 
> = বড় মান  
< = ছোট মান 
Q = উৎপাদনের পরিমাণ 

চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম, প্রান্তিক আয় ও গড় আয় দেখানো হয়েছে। চিত্রে  E বিন্দুতে 

দুটি ভারসাম্য ভারসাম্য শর্ত পালন হয়েছে যেমন –

প্রথম শর্ত প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় সমান হয়েছে, দ্বিতীয় শর্ত MC রেখার ঢাল > MR রেখার ঢাল এবং MC রেখা MR কে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে গিয়েছে। ফলে E বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে। E হল ভারসাম্য বিন্দু। 

স্বল্পকালে একচেটিয়া বাজারে ফার্ম যদি এমন ভাবে উৎপাদন কাজ পরিচালনা করে দাম P  গড় ব্যয় AC এর চেয়ে বেশি হয় অর্থাৎ P > AC হয় তাহলে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে। এখানে P > AC  অতিরিক্ত শর্ত পালন হওয়ায় অস্বাভাবিক মুনাফা অর্জন হয়েছে। 

এখানে, মোট আয় TR = দাম P × উৎপাদনের পরিমাণ Q

          মোট ব্যয় TC = গড় ব্যয় AC × উৎপাদনের পরিমাণ Q

সুতরাং মুনাফা   = TR – TC 

                    = OP1FM – OPGM

            .
          .   .  π = PP1FG 

মুনাফা PP1FG  হওয়ায় এখানে অস্বাভাবিক মুনাফা অর্জন হয়েছে। একচেটিয়া বাজারে মোট আয় মোট ব্যয় এর চেয়ে বেশি হলে  ফার্ম অস্বাভাবিক মনাফা অর্জন করে। অস্বাভাবিক মুনাফা অর্জনের ক্ষেত্রে দাম সর্বদা গড় ব্যয় এর চেয়ে বেশি হয়। 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts