পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বাভাবিক মুনাফাসহ স্বল্পকালীন ভারসাম্য অর্জনের চিত্র।

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বাভাবিক মুনাফাসহ স্বল্পকালীন ভারসাম্য অর্জনের  চিত্র।

প্রথমে আমরা বুঝবো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে-

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বাভাবিক মুনাফাসহ স্বল্পকালীন ভারসাম্য অর্জনের  চিত্র।

নিচে কয়েকটি চিত্র দেখানো হল- 

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার
যে বাজারে অসখ্য ক্রেতা ও বিক্রেতা একটি সমজাতীয় পণ্য দর কষাকষির মাধ্যমে স্থির দামে ক্রয় বিক্রয় করে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে।

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার

এই বাজারে ভারসাম্য অর্জন করতে হলে প্রথমে দুটি শর্ত মেনে চলতে হয় যেমন-
প্রথম বা প্রয়োজনীয় শর্তঃ ভারসাম্য অবস্থায় ফার্মের প্রান্তিক আয় (MR) ও প্রান্তিক ব্যয়(MC) সমান হয়। অর্থাৎ   MR=MC হবে।  
দ্বিতীয় বা পর্যাপ্ত শর্তঃ ভারসাম্য বিন্দুতে MC রেখার ঢাল > MR রেখার ঢাল। অর্থাৎ MC রেখা MR কে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে যাবে।
স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে AC রেখার অবস্থানের উপর ফার্মের মুনাফা নির্ভর করে। যেমন – অতিরিক্ত শর্ত P= AC হলে, ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে। 
উপরুক্ত চিত্রের সাপেক্ষে নিচে ব্যাখ্যা দেওয়া হলো-
এখানে,
MR = প্রান্তিক আয়
MC = প্রান্তিক ব্যয় 
AR = গড় আয়
AC = গড় ব্যয় 
P = দাম 
> = বড় মান  
< = ছোট মান 
Q = উৎপাদনের পরিমাণ 
চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম, আয়  ও ব্যয় দেখানো হয়েছে। চিত্রে  E বিন্দুতে  দুটি ভারসাম্য ভারসাম্য শর্ত পালন হয়েছে যেমন –
প্রথম শর্ত, প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় সমান হয়েছে। দ্বিতীয় শর্ত, MC রেখার ঢাল > MR রেখার ঢাল এবং MC রেখা MR কে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে গিয়েছে। ফলে E বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে। E হল ভারসাম্য বিন্দু। 
স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম যদি এমন ভাবে উৎপাদন কাজ পরিচালনা করে যাতে গড় আয় AR ও  গড় ব্যয় AC সমান হয় তবেই ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে। অর্থাৎ এখানে দাম P = গড় আয় AR সমান ধরা হয়েছে। P = AC হওয়ায় অতিরিক্ত শর্ত পালন হয়েছে যেখানে স্বাভাবিক মুনাফা অর্জন হয়েছে। 
এখানে, মোট আয় TR = দাম P × উৎপাদনের পরিমাণ Q
          মোট ব্যয় TC = গড় ব্যয় AC × উৎপাদনের পরিমাণ Q
সুতরাং মুনাফা   = TR – TC 
                    = OPEM – OPEM
            .
          .   .  π = 0 
মুনাফা শূন 0 হওয়ায় এখানে স্বাভাবিক মুনাফা অর্জন হয়েছে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় ব্যয় AC এর  মধ্যে উৎপাদকের প্রারিশ্রমিক ধরা হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *