0 Comments

সংগঠন, সপ্তম অধ্যায়, অর্থনীতি ১ম পত্র, বহুনির্বাচনী, একাদশ শ্রেণি।
১.  ব্যবসায়ের ভিত্তি কী? 
ক. ভূমি 
খ. সংগঠন 
গ. মূলধন 
ঘ. শ্রম 

উত্তরঃ ১. খ 

সংগঠন, সপ্তম অধ্যায়

২. কারবার গঠনের ক্ষেত্রে উদ্যোক্তাদের কোনটি গ্রহন করতে হয়? 
ক. ঝুঁকি 
খ. লাভ 
গ. নিশ্চয়তা 
ঘ. ক্ষতি 

উত্তরঃ  ২. ক 

৩. উৎপাদন কাজে ঝুঁকি বহনকারী উপাদান কোনটি? 
ক. শ্রম 
খ. সংগঠন 
গ. মূলধন 
ঘ. ভূমি 

উত্তরঃ ৩. খ  

৪. জহির উপকরণসমূহ সংগ্রহ এবং কারবার পরিচালনা পদ্ধতি নির্ধারণ করে। জহিরের মধ্যে কার মিল খুজে পাওয়া যায় ? 
ক. শ্রমিকের 
খ. উদ্যোক্তার 
গ. মহাজনের 
ঘ. শিল্পপতির 

উত্তরঃ ৪. খ

৫. উৎপাদন প্রকিয়ায় যে ব্যক্তি সংগঠনের কাজ করে তাকে কী বলা হয়? 
ক. পরিচালক 
খ. উদ্যোক্তা 
গ. উৎপাদনকারী 
ঘ. ব্যবস্থাপক 

উত্তরঃ ৫. খ

*. উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাওঃ 

বৃন্দাবন সরকারি কলেজের এগার জন শিক্ষার্থী মিলে একটি প্রতিষ্ঠান গড়ে তুলে। সবাই যুক্তভাবে ব্যবসায় পরিচালনা করে এবং এদের দায়িত্ব অসীম । পারস্পারিক বিশ্বাস এ ধরনের কারবারের মূলভিত্তি । 

৬.প্রতিষ্ঠানটি কী ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান? 
ক. সমবায় 
খ. অংশীদারি 
গ. যৌথ মূলধনী 
ঘ. এক মালিকানা 

উত্তরঃ ৬. খ 

৭. এরূপ সংগঠনের ক্ষেত্রে – 
і. অদক্ষ অংশীদার 
іі. জনগনের অনাস্থা 
ііі. শেয়ার হস্তান্তর সহজ 

নিচের কোনটি সঠিক ? 
ক. і ও іі        খ.  і ও ііі  
গ.  іі ও ііі     ঘ.  і ,  іі ও ііі 

উত্তরঃ ৭. ক

৮. যে ভূমি , শ্রম , মূলধন কাঁচামাল সংগ্রহ করে তাকে কী বলা হয়? 
ক. সংগঠক 
খ.  সংগঠন 
গ. ব্যবস্থাপক 
ঘ. মহাব্যবস্থাপক 

উত্তরঃ ৮. ক

৯. যৌথ মূলধনী কারবার সর্বপ্রথম কোথায় চালু হয় ? 
ক. ফ্রান্সে 
খ. ইংল্যান্ডে 
গ. ভারতে 
ঘ. মিসরে 

উত্তরঃ ৯. খ  

১০. উদ্যোক্তার কাজ হলো – 
 і. পরিকল্পনা প্রণয়ন 
 іі. আয় বণ্টন 
 ііі . ঝুঁকি গ্রহন 

নিচের কোনটি সঠিক ? 

ক. і ও  іі       খ.  і ও  ііі  
গ.  іі ও ііі     ঘ.  і ,  іі ও ііі 

উত্তরঃ  ১০. ঘ 

১১. সংগঠকের সবচেয়ে প্রধান কাজ কোনটি ? 
ক. বাজারজাতকরণ 
খ. ঝুঁকিগ্রহণ  
গ. উপকরণ সংগ্রহ 
ঘ. অর্থ গ্রহণ 

উত্তরঃ ১১. খ

*. উদ্দীপকটি পড়ে  ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাওঃ 
রহিমার মতে , ভূমি ও মূলধন হলো প্রাণহীন জড় পদার্থ । রহিমার মূল লক্ষ্যে হলো উৎপাদন ও উৎপাদনের মধ্যে সমন্বয় সাধন করা । কতকগুলা মানবিক নীতিমালা অনুসরণ করা । দেশের অভ্যন্তরে একস্থান থেকে অন্যস্থানে শিল্প প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা ।  

১২. ভূমি ও মূলধন প্রাণহীন জড় পদার্থ হলে সংগঠনের রুপ কেমন ? 
ক. জীবন্ত উপাদান 
খ. সুষ্ঠু উপাদান 
গ. প্রাণহীন উপাদান 
ঘ. প্রাণহীন দ্রব্য 

উত্তরঃ  ১২. ক

১৩. বাংলাদেশে এনজিও-এর কর্মক্ষেত্র কোনটি ? 
ক. প্রতিরক্ষা 
খ. পররাষ্ট্র 
গ. প্রাথমিক শিক্ষা 
ঘ. বিদ্যুৎ বিতরণ 

উত্তরঃ ১৩. গ 

সংগঠন, সপ্তম অধ্যায়


১৪. আধুনিক উৎপাদন ব্যবস্থায় যে ব্যক্তি উৎপাদনের বিভিন্ন উপকরণের মধ্যে সমন্বয় সাধন করে তাকে কী বলে? 
ক. ব্যবস্থাপক 
খ. সংগঠক 
গ. পরিচালক 
ঘ. ম্যানেজার

উত্তরঃ ১৪. খ  

১৫. NGO- দের বৈশিষ্ট্য হলো – 
і. উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম পরিচালনা 
іі. ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করে দারিদ্র্য বিমোচন 
ііі. সরকারের সহযোগী হিসেবে বেকারত্ব দূর করা 

নিচের কোনটি সঠিক ? 

ক. і ও  іі       খ.  і ও  ііі  
গ.  іі ও ііі     ঘ.  і ,  іі ও ііі

উত্তরঃ ১৫. ঘ  

১৬. প্রয়োজনীয় উপাদানগুলোকে একত্রিত করে এদের মধ্যে সমন্বের কাজ কার দ্বারা প্রকাশ পায় – 
і. সংগঠক 
іі. উপাদান 
ііі. উদ্যোক্তা 
নিচের কোনটি সঠিক ? 

ক. і ও  іі       খ.  і ও  ііі  
গ.  іі ও ііі     ঘ.  і ,  іі ও ііі 

উত্তরঃ  ১৬. খ

১৭. একটি পাবলিক লিমিটেড কোম্পানিতে কত জন সদস্য থাকে?
ক. ২ থেকে ২০ 
খ. ২ থেকে ৫০  
গ. ২ থেকে অসংখ্য  
ঘ. ৭ থেকে অসংখ্য

উত্তরঃ ১৭.ঘ 

১৮. অংশীদারি কারবারের সর্বনিম্ন সদস্যসংখ্যা কত ?
ক. ২ 
খ. ৩
গ. ৪ 
ঘ. ৫ 

উত্তরঃ ১৮.ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts