কোন দ্রব্য ও সেবা বিক্রয় বা উৎপাদন করে কোন ফার্ম বা উৎপাদনকারী যে পরিমাণ অর্থ পায়, তাকে আয় বলে।
আয় তিন প্রকার যথা- ক. মোট আয় খ. গড় আয় গ. প্রান্তিক আয়।
মোট আয়ঃ
মোট আয়= Total Revenue = TR = P×Q
এখানে, P= দাম ও Q= উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ।
কোন ফার্ম বা উৎপাদনকারী দ্রব্য ও সেবা বিক্রি করে যে পরিমাণ অর্থ পায় তার সমষ্টিকে মোট আয় বলে।
গড় আয়ঃ
গড় আয় = Average Revenue = AR = TR / Q = মোট আয় / উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ।
কোন উৎপাদনকারী বা ফার্মের মোট আয়কে একক প্রতি বিক্রয়ের বা উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে গড়
আয় পাওয়া যায়।
প্রান্তিক আয়ঃ
প্রান্তিক আয় = Marginal Revenue = MR = ∆TR / ∆ Q = মোট আয়ের পরিবর্তন / উৎপাদন বা
বিক্রয়ের পরিবর্তন।
কোন উৎপাদিত দ্রব্য ও সেবার অতিরিক্ত এক একক আয়ের পরিবর্তনের ফলে মোট আয়ের যে পরিবর্তন হয় তাকে
প্রান্তিক আয় বলে।



